মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯

মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে সাইফুল সরদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল কালকিনি উপজেলার উত্তর চিরাইপাড়া গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের ধারণা ভোরে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটাতে পারে।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম এফএমএস নিউজ২৪ ডটদতকমকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages