মাদারীপুর শিবচর পৌরসভার টিঅ্যান্ডটি মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল শেখ (৩৫) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল শেখ পৌরসভার নলগোড়া এলাকার সিরাজ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল শেখ শিবচর পৌরসভার টিঅ্যান্ডটি মোড়ে একটি দোতলা ভবনের ছাদে উঠে বিজ্ঞাপনের ব্যানার টানাচ্ছিলেন। পাশেই বিদ্যুতের ১১ হাজার ভোল্টের মেইন তার থাকায় কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগে রেজাউলের। এতে সঙ্গে সঙ্গেই তার সমস্ত শরীর পুড়ে যায় এবং বিল্ডিংয়ের ছাদের ওপর পড়ে যান।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা এফএমএস নিউজ২৪ ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন