মাদারীপুরের রাজৈরে পণ্যবাহী নসিমনের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর আঞ্চলিক সড়কের সত্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম জোনায়েত শেখ (৫)। জোনায়েত উপজেলার সত্যবর্তী গ্রামের আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘জোনায়েত তার পরিবারের সাথে নানা বাড়ি শ্রীকৃষ্ণদী গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিল। সত্যবর্তী এলাকায় এলে জোনায়েত দৌড়ে রাস্তা পাড় হতে গেলে তাকে চাপা দেয় একটি পণ্যবাহী নসিমন। পরে তার পরিবারের লোকজন গুরুতর অবস্থায় জোনায়েতকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোনায়েতকে মৃত ঘোষণা করে।
রাজৈর থানার কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ এফএমএস নিউজ২৪ ডটকমকে বলেন, ‘রাজৈরে পণ্যবাহী নসিমনের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরেই চালক নসিমন নিয়ে পালিয়ে গেছে।'
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন