ক‌বি মফিজুল ইসলামের জন্ম‌দিনে কবিকুঞ্জে ছয় নেপালী - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯

ক‌বি মফিজুল ইসলামের জন্ম‌দিনে কবিকুঞ্জে ছয় নেপালী

বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ বিজ্ঞানী ও কবি মফিজুল ইসলামের (কবিভাই) জন্মদিনে কবিকুঞ্জে এসে নেপালের পতাকা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছয় নেপালি।
নেপাল পিস ক্যাম্পেইনের প্রেসিডেন্ট অনুপ নিউপানে, সেক্রেটারি লিনডা কালা, বোর্ড মেম্বার সিরাজ পারিয়ার, মেম্বার সন্দিপ পান্ডে এবং সুন্নাত বাবা পিস ক্লাবের সেক্রেটারি গৈরব গৈরে ও মেম্বার সারিনা সুনা ১৩ জানুয়ারি পিস কনফারেন্সে ঢাকায় ও পরে শরীয়তপুরে আসেন। পরে পিস কনফারেন্সের অংশ হিসেবে দলটি স্থানীয় একটি এনজিওর (এসডিও) নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমানকে নিয়ে এলাকার বিভিন্ন সম্মানী ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন।
কবি মফিজুল ইসলামের (কবিভাই) জন্মদিন ছিল ১৫ জানুয়ারি। কবিভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বুধবার (১৬ জানুয়ারি ২০১৯) বিকেলে ওই নেপালি টিম কবিকুঞ্জে উপস্থিত হন এবং শুভেচ্ছাসহ কবিভাইকে নেপালের জাতীয় পতাকা উপহার দেন।
পরে তারা কবিভাইয়ের ছড়া, কবিতা, গান, প্রকৃতি-পরিবেশ প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেন এবং প্রাকৃতিক পরিবেশময় কবিকুঞ্জ ঘুরে দেখেন।সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages