কালকিনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

কালকিনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াফি, শিক্ষক সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন ঢালী, শিক্ষক বিএম হেমায়েত হোসেন, মোঃ সরোয়ার হোসেন ও সালমা ইসলাম প্রমুখ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages