উপজেলা পরিষদ নির্বাচনঃ আগামীকাল মাদারীপুরের দুটি উপজেলায় নির্বাচন - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৩ মার্চ, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনঃ আগামীকাল মাদারীপুরের দুটি উপজেলায় নির্বাচন

মাদারীপুরে রবিবার অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে দুটি উপজেলা পরিষদ নির্বাচন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচনের কাজের সাথে জড়িত সংশ্লিষ্টরা। শনিবার দুপুর থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনের সংঞ্জামাদি বুঝিয়ে দেয়া হচ্ছে।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজৈর ও কালকিনি উপজেলার ১শ’ ৬২টি কেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৮শ’ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৯শ’ ৬৫ জন, আর পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজারস ৮শ’ ৪৫ জন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮শ’ ৭জন পুলিশ, ৩৫ জন র‌্যাব সদস্য, ১ হাজার ৯শ’ ৪৪ জন আনসার সদস্যসহ ৪ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। এছাড়া জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতও নিয়োজিত থাকবে নির্বাচনের কাজে।
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশসহ কেন্দ্রের সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। কোন ধরনের অপ্রতিকর ঘটনা কিংবা ঝুঁকি মনে করলে ভোটকেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেয়ার ক্ষমতা প্রিজাইডিং কর্মকর্তাদের দেয়া হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages