কাদিয়ানীরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (স:) কে শেষ নবী হিসাবে মানে না বলে ওরা কাফের। ওদের সাথে আত্বীয়তা ও মেলামেশা করবেন না। হেফাজতে ইসলামের চেয়ারম্যান আল্লামা শাহ আহম্মদ শফি মঙ্গলবার মাদারীপুরে এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মাদারীপুর ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ বিকেলে সরকারী নাজিমউদ্দিন কলেজ মাঠে এ মহাসম্মেলনের আয়োজন করে।
আল্লামা শাহ আহম্মদ শফি উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘আপনারা নিয়মিত নামাজ পড়বেন, লম্বা দাড়ি রাখবেন, অন্যের গিবাত শেকায়েত করবেন না।’ তাবলীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলেম ওলামাদের সাথে মিলেমিশে তাবলীগ করবেন।’ তিনি কুরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করা, সাংসদ মেননকে ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে গ্রেফতার ও শাস্তিমুলক ব্যবস্থা করা, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, উলামায়ে কেরামের নেতৃত্বে দ্বীনি কাজ করা, সাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধ করা, নিউজিল্যান্ডে মসজিদের উপর হামলার তীব্র নিন্দা ও হত্যাকারীর ফাঁসির দাবীসহ কুরআন সুন্নাহ অবমাননাকারী ও মহানবী (স:)কে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
মাওলানা ক্বারী মো: বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে এ মহাসম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী শরীয়াতুল্লাহর ৭ম পুরুষ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর মঞ্জিলের পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আলহাজ¦ হযরত মাওলানা রুহুল আমিন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম প্রমুখ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন