মাদারীপুরে ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে হত্যা - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১০ মার্চ, ২০১৯

মাদারীপুরে ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ভূমি অফিস কর্মীর নাম মোয়াজ্জেম মোল্লা (৫২)। তিনি উপজেলার চরকুলপদ্বী গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পর নিহত মোয়াজ্জেমের গ্রামে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সকাল থেকে স্থানীয় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ২৫টিরও বেশি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে।
পুলিশ সূত্রের খবর, কুলপদ্বী থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন মোয়াজ্জেম। কুলপদ্বী-খেয়াঘাট এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দু্র্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসকের পরামর্শে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাদারীপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ‘হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এজন্য চরকুলপদ্বীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।'
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages