মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাদারীপুরে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলা শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলা শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমাণ এই বই মেলার দেশী-বিদেশী লেখকের ইতিহাস, ঐতিহ্য, গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের ৪ হাজারের বেশি বই পাওয়া যাবে।
এই বই মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত প্রতিটি বই ৩০ ভাগ কমিশনে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র ইনচার্জ দোলোয়ার হোসেন, ইনচার্জ আব্দুল মালেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন