শরীয়তপুরে “রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠনের পক্ষ হতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

শরীয়তপুরে “রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠনের পক্ষ হতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত

“আমি হব রক্তদাতা, জয় করব মানবতা” এই শ্লোগানকে সামনে রেখে “রক্তদানে বৃহত্তর ফরিদপুর” (আরবিএফ) সংগঠনের পক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেন।
রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রক্তদানে বৃহত্তর ফরিদপুরের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিতি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও আরবিএফ এর শরীয়তপুর জেলা উপদেষ্টা সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান, ভেদরগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সখিপুর অফিসার ইনচার্জ এনামুল হক, “রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠনের প্রতিষ্ঠাতাঃ নাহিদ হাসান ও বীরমুক্তিযোদ্ধা আলী আজম ফরিদ।
“রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠন যাদের চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে আজকের এই “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়” ক্যাম্পেইন সফলভাবে সম্পুর্ণ হয়েছে, স্বেচ্ছায় মানবতার পাগল প্রেমী স্বেচ্ছাসেবীরা হলেন, বিজয়, লিটন, জসিম, ইসমাঈল, কাউসার, রনি, সাগর, রাজন, সজীব, সাখোয়াত সিদ্দিক, রিতু, সানজিদা, কামাল, শ্রাবনী, হাবিব মোরসালিন, রাব্বি, শাহাদাত, জাহিদ, নাঈম, ইমরান, জাহিদ সরদার, ছিফাত, ইউসুফ,রায়হান, মিজান, প্রমুখ।
“রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠনটি বৃহত্তর ফরিদপুর এরঃ মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর, জেলা ভিত্তিক একটি অলাভজনক স্বেচ্ছাসেবী ‘রক্তদান’ সংগঠন। এই সংগঠন অসহায় মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা নিয়ে পাশে দাঁড়াবে। তারা চায়না রক্তের অভাবে কোন প্রাণ ঝরে যাক।
সংগঠনের পক্ষ থেকে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages