মাদারীপুরে রাতের আঁধারে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

মাদারীপুরে রাতের আঁধারে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন

মাদারীপুরের কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস রাতের আঁধারে পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে কে বা কারা ওই অফিসে আগুন লাগিয়ে দেয়। আগুনে পাশের আরেকটি ওষুধের দোকানও পুড়ে ছাই হয়ে গেছে।
ওই দুটি ঘরের মালিক কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে মো. হারুন অর রশিদ মোল্লা।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাতের সময় কেউ ওই দোকানে থাকেন না। এ সুযোগে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন দেখে এলাকার মানুষ বালতিতে করে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তার আগেই সব পুড়ে যায়।
দোকানের মালিক হারুন অর রশিদ মোল্লা এফএমএস নিউজ২৪ ডটকমকে  বলেন, এলাকার মানুষের চিৎকারে আমরা এসে দেখি সব শেষ।
ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা গোলাম কিবরিয়া বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages