মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Faridpur-Madaripur-Shariatpur News

Faridpur-Madaripur-Shariatpur News

২৪ ঘণ্টাই সবার আগে ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরের সংবাদ

সর্বশেষ সংবাদ

Home Top Ad

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নিহার সরদার (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সাহেবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহার দক্ষিণ সাহেবরামপুর এলাকার আবুল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কয়ারিয়ার ইউনিয়নের ময়দানের হাট থেকে মোটরসাইকেলে করে সাহেবরামপুরে নিজ বাড়িতে আসছিলেন নিহার।পথে সাহেবরামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages