মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান বেপারী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পাকদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমান বেপারী একই এলাকার মৃত মঙ্গল বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মাগরিবের নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন আব্দুল রহমান। এ সময় তিনি আঞ্চলিক সড়কটি পারাপার হতে গেলে মাদারীপুর ট্রাকস্ট্যান্ড থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় গুরতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, নিহত আব্দুর রহমান বেপারীর মাথায় গুরুত্বর জখম ছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত হয়। মাদারীপুর সদর থানার পরিদর্শক সিরাজুল হক সরদার বলেন, 'একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পরে ঘাতক চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করা সম্ভব হয়েছে।'
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন